স্টাফ রিপোর্টার
একাদশ শ্রেণিতে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য মনোনীত এক শিক্ষার্থী ভর্তির শেষ তারিখ ২৭ জুন সকাল ১১ টায় এসেও সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হতে পারেনি। ওই ছাত্রের অভিভাবক মনমথ মহানায়ক সোমবার বিকালে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, ‘আমার ছেলে
সৌরভ মহানায়ক (রোল নং-১১৩৪৮১, রেজি: ১৩১৬৫৭৬০২৭, বোর্ড-সিলেট) একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সুনামগঞ্জ সরকারি কলেজে ৮৭ ক্রমিকে মনোনীত হয়। ওই কলেজে শূন্য আসন সংখ্যাও ৮৭ ছিল। আমাদের বাড়ি মধ্যনগর। এসএমএস ও অনলাইনে ভর্তির খবর পেয়ে দ্রুত সুনামগঞ্জ আসি এবং সোমবার সকাল ১১ টায় কলেজে ভর্তি করানোর জন্য ছেলেকে নিয়ে যাই। কিন্তু কলেজ থেকে আমাকে বলা হয় এখন আর কোন আসন খালি নেই। আমি অধ্যক্ষ্যের সাথে কথা বললে তিনিও কোন সদুত্তর দিতে পারেননি। ছেলেকে ভর্তি করাতে না পেরে আমি এখন খুব হতাশার মধ্যে পড়েছি।’ এ বিষয়ে বক্তব্য জানার জন্য কলেজ অধ্যক্ষ্যের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। র্
- পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পিবিএস কর্মকর্তা ও কর্মচারী সমিতির মানববন্ধন
- যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্স


