একাদশ ও দ্বাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরু ১৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর। সুনামগঞ্জ সরকারি কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণির অনলাইন ক্লাস পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কলেজ ওয়েবসাইট www.sugc.edu.bd এ লগইন করে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। কলেজের ওয়েবসাইটে অনলাইন ক্লাসের নোটিশ ও রুটিন প্রদান করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের একাউন্ট তৈরী সম্পন্ন হওয়ায় ১৭ অক্টোবর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির অনলাইন ক্লাস ওয়েবসাইটের মাধ্যমে একযোগে শুরু হচ্ছে।

এদিকে পাঠরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদেরকে ২০ অক্টোবরের মধ্যে কলেজ সাইটে একাউন্ট তৈরী করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।