স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ২৪টি পূজামণ্ডপকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন।
বুধবার রাত ৮টায় জেলা পরিষদের চেয়ারম্যানে কার্যালয়ে দুর্গাপূজাকে সামনে রেখে আর্থিক অনুদানের চেক বিতরণ ও প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আগামী দুর্গাপূজায় প্রতিটি পূজাম-পে আনসার ও পুলিশ সদস্য মোতায়েনে হিন্দু কমিউনিটির নেতাদের দাবির জবাবে বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলাপ করে প্রতিটি পূজাম-পের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা করবেন।
এসময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের দ্রুত সুস্থতা কামনা করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা শমশাদ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক যোগেশ^র দাস. শুক্লা রায় চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, মতিলাল চন্দ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, শ্যাম প্রদীপ কুমার চৌধুরী, দুর্গাবাড়ি পূজা কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, পৌর কমিটির সভাপতি সন্তোষ রায়, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, নারায়ন চক্রবর্তী, বাপ্পী দাস, শংকর বণিক, বিজন রায়, সুজিত দে, গৌরাঙ্গ বণিক, সুমু, লিটন কর চয়ন দাস, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ ও কপিল তালুকদারসহ বিভিন্ন পাড়া পূজা কমিটির নেতৃবৃন্দরা।


