একুশের গান ও কবিতা পাঠের আসর

স্টাফ রিপোর্টার
‘একুশ আমার চেতনায় দৃপ্ত অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, একুশের গান ও কবিতা
পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আয়োজিত অনুষ্ঠানে ডা. মো. হারিছ উদ্দিন এবং মো. আব্দুল হাই কে মরনোত্তর ভাষা সৈনিক সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দ্বিগবিজয় শর্মা চৌধুরী শিবু এবং জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মো. মো.
মোহসিন খাঁন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সুনামগঞ্জ কালচারাল ফোরাম’র আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক
শামসুল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা শিল্পকলা
একাডেমির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, প্রথমআলোর নিজস্ব প্রতিনিধি খলিল রহমান, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, থিয়েটার সুনামগঞ্জ এর দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী, সংগীত শিল্পী আশিক, শতদল শিল্পীগোষ্ঠীর সভাপতি অরুণ তালুকদার, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি
বিধান চন্দ্র বণিক, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ।
একুশের গান ও কবিতা পাঠের আসরে প্র মেই ছিল সুনামগঞ্জ কালচারাল ফোরামের পরিবেশনা। এরপর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, থিয়েটার সুনামগঞ্জ, লোকদল শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ প্রসেনিয়াম, স্পন্দন শিশু সংগঠন ও সাংস্কৃতিক সংস্থা গান ও কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করে।