স্টাফ রিপোর্টার
১২-২০ বছর বয়সী শিশু-কিশোরদের চলচ্চিত্রে আগ্রহী করে তোলার লক্ষে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ‘১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৭-১৮’র আয়োজন করেছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় আগামী ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
জেলা শিল্পকলা একাডেমিতে ৪ দিনব্যপি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত বরণ দাশগুপ্ত, মুহাম্মদ জালাল উদ্দিন, জ্যোতি সিনহা, সঞ্জয় কুমার সিনহা, খলিলুর রহমান ফয়সাল, নিরঞ্জন দে, আহমেদ মঞ্জুরুল হক, গৌতম কুমার কর, নির্মাণ তত্বাবধানে রয়েছেন, মো. আবিদ মল্লিক ও মাজহারুল ইসলাম। কর্মশালায় সমন্বয়ক হিসেবে রয়েছেন মৃদুল মামুন।
এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় আগ্রহী শিশু ও কিশোরদের ১৫ নভেম্বর বিকেল ৫ টার মধ্যে জেলা শিল্পকলা একাডেমিতে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপিসহ নাম নিবন্ধন করতে হবে।
১৭ নভেম্বর বিকাল ৪টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ৬৪ জেলা শিল্পকলায় এই কর্মশালার পাঠদান করবেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীবৃন্দ এবং নির্মাণ কার্যক্রম তত্ত্বাবধান করবেন তরুণ চলচ্চিত্র কর্মীবৃন্দ। ইউনিসেফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি সমন্বয় করছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।
- বঙ্গবন্ধু ভাষণ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় উৎসবের প্রস্তুতি সভা
- দোয়ারায় হাত-পা বেঁধে মারপিটের অভিযোগ


