স্টাফ রিপোর্টার
এটিএন নিউজের একটি ঈদের অনুষ্ঠানে গতকাল শনিবার গান গাইলেন সুনামগঞ্জের তরুণ বাউলশিল্পী পান্ডব চন্দ কানু। এটিএন নিউজের ‘আনসাং স্টার কুড়িয়ে পাওয়া সুর’ অনুষ্ঠানে রাত সাড়ে নয়টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় বাউল কানু এটিএন বাংলা নিউজ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


