বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পাবলিক ইউনিবার্সিটি এসোসিয়েশন (পুসাব) এর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা সদরে একটি হোটেলে পুসাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আরাফ আহমদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান সুলেমান তালুকদার, শাহফরান এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ডা. নুরুল আলম, সুনামগঞ্জ সদর খাদ্য পরিদর্শক রাকিবুল হাসান সোহেল, বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ সিনিয়র অফিসার মোহাম্মদ নুরুজ্জামান, সুনামগঞ্জ মহিলা কলেজের প্রভাসক শামছুল হাসান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
স্বাগত বক্তব্য রাখেন পুসাবের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, আরো বক্তব্য রাখেন পুসাবের সহ সভাপতি জাবের ওরায়েদ, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান।


