‘এনজিও’র বাজেট জনসস্মুখে প্রকাশ করতে হবে’

স্টাফ রিপোর্টার
‘আর্থ সামাজিক উন্নয়নে এনজিওদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ’ সংক্রান্ত কর্মশালায় এনজিও বিষয়ক ব্যুরো’র পরিচালক কে এম আব্দুস সালাম বলেছেন, ‘এনজিও’র বাজেটও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাজেটের মতো  জনসম্মুখে প্রকাশ করতে হবে’। রবিবার বেলা ২ টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহ্রিয়ার, ব্র্যাক’র জেলা ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
কর্মশালায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক কেএম আব্দুস সালাম বলেন,‘কোন অঞ্চলে উন্নয়ন সংগঠনের সাইনবোর্ড লাগিয়ে কাজ শুরু করলে বা তাদের কাজে নিজেকে সম্পৃক্ত করার আগে স্থানীয় লোকজন ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে বা জেলা প্রশাসনের ওয়েভসাইটে ঢুকে খোঁজ নিতে পারেন এই নামে কোন উন্নয়ন সংগঠন আছে কী-না, না হয় বড় কোন প্রতারণার শিকার হতে পারেন যে কেউ’।
তিনি বলেন, ‘উন্নয়ন সংগঠনগুলোকে আরো বেশি মনিটরিংয়ের আওতায় আনতে হবে’।