ছাতক প্রতিনিধি
ছাতকে সাত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়ছল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন এলাকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়ছল আহমদ একই ইউনিয়নের পাইগাঁও গ্রামের মৃত আছির আলীর পুত্র। সন্ধ্যায় তার ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে জাউয়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই শফিকুল ইসলাম তাকে গ্রেফতার করেন। এসআই শফিকুল ইসলাম জানান, ফয়ছল আহমদ বিভিন্ন অভিযোগের ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।


