এনজিও ফেডারেশনের জেলা কমিটি গঠন

মো. মজিবুল হককে সভাপতি ও ব্র্যাকের মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক  করে ৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এনজিও ফেডারেশনের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা কমিটি গঠন উপলক্ষে সুনামগঞ্জ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে জেলায় কর্মরত এনজিওদের নিয়ে সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ার আশার সমীরন চন্দ্র রায়. কোষাধ্যক্ষ  এসএসকেএসর পান্না দে. নির্বাহী সদস্য কারিতাস-বাংলাদেশর যতীন বাকতি, ব্যুরো বাংলাদেশের মো. সাহিন সিকদার, সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কল্যাণ রেমা।