সু.খবর ডেস্ক
২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।
পরে সাংবাদিকদের তিনি জানান, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩।
তিনি জানান, ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ লাখ ৩৬৪ টাকা। যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।
দলীয় সদস্যদের চাঁদা, নমিনেশন ফরম বিক্রি, অনুদান, ব্যাংকের সুদ হিসাব থেকে দলের আয় আসে। অফিস স্টাফদের বেতন, বোনাস, ইউটিলিটি বিল, ত্রাণ সহায়তা, আহত নেতা-কর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। আর ব্যাংকের দলীয় একাউন্টের মূলধন থেকে ঘাটতি পূরণ করা হয়েছে।
২০১৯ সালে বিএনপি’র আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।
২০১৮ সালে দলটির আয় হয়েছিল নয় কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। ব্যয় হয়েছিল তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। তখন দলের ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা উদ্বৃত্ত ছিল।
২০১৭ সালে দলটির আয় ছিল নয় কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা এবং ব্যয় ছিল চার কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা।
২০১৬ সালে দলটির আয় হয়েছিলে চার কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা এবং ব্যয় হয়েছিলে তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা।
৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর ২০২০ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করে জমা দেওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদসহ কয়েকটি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে।
করোনা পরিস্থিতি বিবেচনায় আরও ১ মাস (আগস্ট) সময় দেওয়া হয়েছে দলগুলোকে।
সূত্র : সমকাল
- বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হতে দেব না : প্রধানমন্ত্রী
- যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণের আহবান


