শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান।
সভায় বক্তারা উপজেলার শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, ডাবর পয়েন্ট, ছয়হাড়া পয়েন্ট, নোয়াখালী বাজার স্ট্যান্ড যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণের আহবান জানান। এছাড়াও সরকারি জায়গায় ঘর নির্মাণ, মাদকদ্রব্য সেবন এবং বিভিন্ন বাজারে দোকানে বসে মোবাইলে জুয়া খেলা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন শরিফী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক প্রমুখ।


