এমপি মানিকের সাথে শিক্ষক-কর্মচারী ফোরামের স্বাক্ষাৎ

জেলার শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মোদাচ্ছির আলম সুবলের নেতৃত্বে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের লক্ষে ছাতক-দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের হাতে ফুলের তোড়া দিয়ে এক সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জেলা শিক্ষক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ  সম্পাদক মোঃ আব্দুল গফুর খান, সহসভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, অধ্যক্ষ খাইরুল আলম। প্রধান শিক্ষক ময়না মিয়া, আশিকুর রহমান, শফিকুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, আব্দুল মুনায়েম, সদর উপজেলার সভাপতি শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক সবিনয় আহমদ, জসিম উদ্দিন, দিলীপ, দেবব্রত দাশ, কালীপদ দাস। প্রেস বিজ্ঞপ্তি