জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌরএলাকার কেশবপুর বাজারের সাবেক সেক্রেটারী কেশবপুর গ্রামের বাসিন্দা চান মিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সাবেক এমপি জাতীয় পার্টি নেতা আব্দুল মজিদ এডভোকেট, জগন্নাথপুর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, কাউন্সিলর তাজিবুর রহমান, মরহুমের ছেলে সুহেল মিয়া।
মহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সাধারন সম্পাদক কবির আহমদ, উপজেলা জাপা’র সভাপতি কাউন্সিলর খলিল রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাজিবুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত. বুধবার বেলা আড়াইটায় চান মিয়া বাধ্যক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।


