সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নার ও আইন বিভাগের যৌথ উদ্যোগে ৭০তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবিরের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে
সিলেট জেলা ও দায়রা জাজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেন, ‘মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার। এটি ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সবার পাওয়া উচিত। মানবাধিকার রক্ষকরাই অনেক ক্ষেত্রে মানবাধিকার লংঘন করছে, তাই মানবাধিকার রক্ষায় সকলকেই আর বেশি সোচ্চার ও দায়িত্বশীল হওয়ার দরকার।’
সভায় আরও বক্তব্য রাখেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ, আইন বিভাগের সিনিয়র প্রভাষক সাব্বির আহসান, ছাত্রদের পক্ষথেকে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী পাপ্পু ভট্টাচার্য্য, শাহারিয়ার, জুবায়ের, আফতার। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আমেরিন কর্নারের পরিচালক মো: মোস্তফা কামাল। (প্রেস বিজ্ঞপ্তি)


