Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
এসআইইউ’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

এসআইইউ’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালে আজকের এই দিনে মুক্তির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালী জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে পরাধীনতার অন্ধকার থেকে স্বাধীনতার আলোতে আত্মপ্রকাশ করে আমাদের প্রিয় মাতৃভুমি । দিবসটি উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নের্তৃত্বে সকাল ৯:৩০ ঘটিকায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক হাসান মাহমুদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন।
প্রেস বিজ্ঞপ্তি