তাহিরপুরে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
এর আগে সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে ধারাভাষ্য বর্ণনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল খেলা শেষে সন্ধ্যা ৭ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।