ছাতক প্রতিনিধি
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী অলক চৌধুরী ও শিক্ষিকা কবিতা চৌধুরী(তুলি)’র জ্যেষ্ঠ কন্যা পারমিতা চৌধুরী(অর্পা) ২০২০ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে সে। ছাতক শহরের মন্ডলীভোগ-কালীবাড়ীর বাসিন্দা পারমিতা চৌধুরী অর্পা ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীর ভাতিজি ও উপমহাদেশের খ্যাতনামা কণ্ঠ শিল্পী, যুক্তরাজ্য প্রবাসী গৌরী চৌধুরীর ভাই-ঝি। তার এ কৃতিত্বপূর্ণ ফলফলের জন্য সে পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, দেশে ও বিদেশে থাকা সকল পিসু-পিসি, কাকা-কাকি, মাসি-মেসো’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভভিষ্যতে ডাক্তার হতে আগ্রহী অর্পা সকলের আশির্বাদ ও দোয়া প্রার্থী।


