তাহিরপুরে ২৮০টি মসজিদের ইমামদের প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ২৮০টি মসজিদের ইমামদের ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান বিতরনের কাজ শুরু হয়েছে।
রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র কার্যালয়ে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন ও বালিজুড়ি ইউনিয়নের ৪২টি মসজিদের সভাপতি ও ঈমামগণ অনুদানের টাকা গ্রহণ করেন। ক্রমান্বয়ে বাকী ৫টি ইউনিয়নের টাকা বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ।