এস ডি সুব্রত-এর নতুন বই, বাংলাদেশ আমার বাড়ি:শেখ মুজিবুর রহমান

কামরুল জাহাঙ্গীর
কবি এস.ডি. সুব্রত এই সময়ের ব্যস্ততম লেখকদের একজন। দুই হাতে তিনি লিখে চলেছেন। কবিতা, প্রবন্ধ, নিবন্ধ প্রচুর লিখছেন তিনি। ছাপা হচ্ছে আঞ্চলিক ও জাতীয় পত্রিকা ও সাময়িকীগুলোতে। বই প্রকাশেও পিছিয়ে নেই তিনি। এবারও প্রকাশিত হয়েছে তার তিনটি বই। কাব্য ‘দুঃখময় জানালা’, ইংরেজি কাব্য ‘ঙনংঃরহধঃব ঢ়ধঁঢ়বৎ’ ও প্রবন্ধ-সংকলন ‘বাংলাদেশ আমার বাড়ি/শেখ মুজিবুর রহমান’।
‘বাংলাদেশ আমার বাড়ি/শেখ মুজিবুর রহমান’ প্রবন্ধগ্রন্থটিতে লেখকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা প্রবন্ধই বেশি। মোট ১৬টি লেখায় সমৃদ্ধ এই সংকলন। এর একটি প্রবন্ধের নামেই বইয়ের নামায়ন। লেখক জাতির পিতাকে নিয়ে গভীরভাবে আবেগপ্রবণ। বঙ্গবন্ধুকে নিয়ে তার মূল্যায়ন এরকমÑ ‘আজ আমরা যে স্বাধীন ভূ-খ-ের অধিবাসী, যে শ্যামল প্রান্তরে সুনীল আকাশের নীচে বুক ভরে নিঃশ^াস নিচ্ছি তা এমনি এমনি আসেনি। এর জন্য জীবন দিতে হয়েছে, দিতে হয়েছে সম্ভ্রম। এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ। এ অর্জনের পেছনে যে সংগ্রাম সে সংগ্রামের পেছনে রয়েছে যে মহান নেতার অগাধ দেশপ্রেম, ত্যাগ তিতিক্ষা তিনি হলেন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান।’ [বাংলাদেশ আমার বাড়ি:শেখ মুজিবুর রহমান]। এমন মূল্যায়নই উঠে এসেছে অপরাপর প্রবন্ধগুলোতেও। বঙ্গবন্ধুকে তিনি দেখেছেন বিভিন্ন আঙ্গিকে, সময়ের প্রেক্ষিতে, জাতীয় সমন্বয় ও ঐতিহ্যের ভিত্তিতে। তিনি বঙ্গবন্ধুকে বহুমাত্রিক উপায়ে উদ্ভাবনের চেষ্টা করেছেন প্রবন্ধগুলোতে।
প্রবন্ধ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন দেশখ্যাত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। প্রকাশকÑচৈতন্য, সিলেট। বইটি পাঠকদের ভাল লাগবে বলে আমাদের ধারণা। আমরা এস.ডি. সুব্রতের এই প্রবন্ধগ্রন্থের বহুল প্রচার কামনা করি।