দোয়ারাবাজার প্রতিনিধি
বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দোয়ারাবাজার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠন।
মঙ্গলবার বিকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এ অবস্থার পরিবর্তনও সম্ভব নয়। এখনও সময় আছে চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুতের দাম কমান। ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও জনগণ ৭০ টাকায় চাল কিনে খাচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক ও মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, এইচ এম কামাল, তাইবুর রহমান, শামছুল ইসলাম, আমান উল্লাহ আমান, আব্দুল হক, আফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল হক প্রমুখ
- এস ডি সুব্রত-এর নতুন বই, বাংলাদেশ আমার বাড়ি:শেখ মুজিবুর রহমান
- ছাতকে মনিপুরী সম্প্রদায়ের বসন্ত রাসলীলা উৎসব ২২ মার্চ


