এ্যাকটিভ সিটিজেন্সের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি বলেছেন, ‘তরুণদের অগ্রগামী নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে সুনামগঞ্জের সকল স্তরে। তরুণরাই সমাজের সকল অনিয়ম রুখবে। তাদের সক্রিয় ভূমিকায় ইভটিজিং,মাদক, সন্ত্রাসসহ সকল অনিয়ম নির্মুল হবে সমাজ থেকে।’
সোমবার বিকালে নিজ কার্যালয়ে জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাসবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস’র সভাপতি শহীদ নূর আহম্মেদ, সাধারণ সম্পাদক দুর্জয় দত্ত পুরকায়স্থ, সিনিয়র কার্যকরী সদস্য মাহবুবুর রহমান,নিগার সুলতানা, নিলয় আফসার নোহাস, বিশেষ দিবস পালন সম্পাদক দুলাল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো.মাজারুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমেদ ,সহ দপ্তর সম্পাদক মাসুম রেজা প্রমুখ। পরে এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লির্ডাসের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘সোনার মানুষ গড়বো মোরা’  বাৎসরিক প্রকাশনা তুলে দেওয়া হয়।