বিশ্বম্ভরপুরে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাজু

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন বোর্ডের সিদ্ধান্তে যাচাই বাচাইয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়। এ ছাড়াও অন্যান্য বিষয়েও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন পদবীতে বিভিন্ন জন ও প্রতিষ্ঠান  হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়।