Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। সোমবার সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সকালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইবেরি, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট, বিয়াম ল্যাবরেটরী স্কুল, জেলা সমবায় কার্যালয়, সুনামগঞ্জ সরকারি গ্রন্থাগার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা শিক্ষা অফিস সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন।
এসময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তাঁর অগ্নিময় ও প্রাণবন্ত ঐতিহাসিক ভাষণে দীর্ঘ দিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতাকামী লক্ষ লক্ষ জনতার উদ্দেশে তৎকালীন রেস কোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) এক সমাবেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের দলিল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।