ঐতিহ্য জাদুঘরের দাতা সদস্য হলেন ইউনুছ আলী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য বিশিষ্ট কয়লা ব্যবসায়ী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মো. ইউনুছ আলী সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের আজীবন দাতা সদস্য হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের হাতে ১লাখ টাকার চেক প্রদান করে আজীবন দাতা সদস্য পদ গ্রহণ করেন তিনি।