কামরান আহমদ
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিবরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শহরের হাছননগর এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে হাছননরস্থ মাদ্রাসা পয়েন্টে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ আমিনুল হক এর সঞ্চালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমরাজ আলী, সহকারি শিক্ষক লাল মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ক্ষমা রাণী ভৌমিক, সত্যেন্দ্র পন্ডিত, অভিভাবক সদস্য জহির মিয়া, শিক্ষক আইরিন বেগম, আব্দুল মোছাব্বির, মহরম আলী, অভিভাবক বিলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


