ঐতিহ্য জাদুঘরে দুর্লভ ছবি ও টাইপরাইটার হস্তান্তর

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলমের নিকট সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে প্রদর্শনের জন্য ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের কিছু দুর্লভ ছবি ১৯২৬ সালে প্রথম পোর্টেবল মডেল রাজকীয় টাইপরাইটার হস্তান্তর করা হয়েছ। ytরবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে সুনামগঞ্জ রাইফেলস ক্লাবের সম্পাদক মুক্তিযোদ্ধা ছালিক আহমদ স্বাধীনতা সংগ্রামের এইসব দুর্লভ ছবি এবং যুব সংগঠক মো. মিজানুর হক সরকার ১৯২৬ সালে ব্যবহৃত প্রথম পোর্টেবল মডেল রাজকীয় টাইপরাইটার হস্তান্তর করেন।  
এসময় জেলা প্রশাসক শেখ শেখ রফিকুল ইসলাম বলেন, এসব দুর্লভ জিনিসপত্র জাদুঘরকে আরো সমৃদ্ধ করবে। তিনি সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে হস্তান্তরযোগ্য দুর্লভ জিনিসপত্র প্রদানের জন্য সকলকে আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি