বিভিন্ন উপজেলায় ভয়াল ২১ শে আগস্ট স্মরণ

সু.খবর রিপোর্ট
জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেছেন,‘আওয়ামী লীগকে শেষ করে দিতে বিএনপি-জামায়াত জোট সরকার ২১শে আগস্ট আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ওপর গ্রেনেড হামলা চালিয়ে ছিল। কিন্তুু আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ মানবপ্রাচীরে সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২২ নেতাকর্মীকে জীবন দিতে হয়।’
রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার বর্বরতা স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দে’র  সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাঊল করিম রিজু’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যন মুক্তাদীর আহমদ মুক্তা, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হীরা মোহন দে, মতিউর রহমান, রানীগঞ্জ ইঊনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল, ঊপজেলা যুবলীগ সভাপতি কামাল ঊদ্দীন, সহ-সভাপতি মাহবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক আবুল হসেন লালন, সাংগঠনিক সম্পাদক গিয়াস ঊদ্দীন মুন্না, এমদাদ আহমেদ, হুমায়ুন তালুকদার, প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, শফিক মিয়া, রাধেশ দেবনাথ, জামাল বক্স, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দে, আকমল হোসেন, শায়েক খান, শাহাবুল, ইউনিয়ন যুবলীগ নেতা শিশু মিয়া, কামরুল হোসেন, লিলু মিয়া, দুলন আহমদ, আক্তার, শাহাবুদ্দীন, উপজেলা ছাত্রলীগ নেতা রোমেন আহমদ, আব্দুল মোমিন নাসির আহমদ, আজমল হোসেন মিটু, তানিন, মাছুম, হাবিব জুয়েল, সজিব রায় দুর্জয়, এমডি প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে ২১ শে আগষ্ট স্বরণে  উপজেলা    স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় স্থানীয় সাচনা বাজারে র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের সাচনা বাজারের অস্থায়ী কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস,যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়, প্রচার সম্পাদক অসিত রায় চৌধুরী, দপ্তর সম্পাদক শম্ভু আচার্য, দলীয় নেতা সুবোধ দাস,বিধান রায়, আমান উল্লাহ, গোলাম হাসান আফিন্দি,আল আমিন, দীপংকর রায়, পিকলু তালুকদার,রুবেল,মিলন, শামীম, ইসমাইল, জয়নাল,আফাজ প্রমুখ।
পরে দুপুর ১২ টায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জামালগঞ্জ উপজেলা সদরে শোক র‌্যালি বের করে জামালগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে কর্মসূচি সমাপ্ত করেন।   
এদিকে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে ২১ আগস্ট গেনেড হামলার প্রতিবাদে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সাচনা বাজারে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ।
উপজেলা আ.লীগ নেতা আসাদ আল আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জহিরুল হক তালুকদার, পঙ্কজ পাল চৌধুরী, আবুল কালাম সরকার, চিত্ররঞ্জন পাল, মানিক লাল রায়, মন্তুস সরকার, মোবারক আলী তালুকদার, গোলাম জিলানী আফিন্দী রাজু, সায়েম পাঠান, রিয়াজ উদ্দিন, আবুল আজাদ, সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আবুল খয়ের, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, অ্যাড. মনি সংঙ্কর পাল, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, রুবেল, বিজিত দাস, সত্যরঞ্জন দাস, তামিম রহমান, মেহেদী হাসান হিরা, শেখ ফরিদ, পাপ্পু আচ্যার্য প্রমুখ।  (প্রেস বিজ্ঞপ্তি)
তাহিরপুর
তাহিরপুর আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, সাধারণ সস্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাবেক যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তারা মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা সৈনিক লীগ আহবায়ক আলম জিলানী সুহেল, বাস্তহারালীগ সভাপতি মতিউর রহমান প্রমুখ।
ধর্মপাশা
২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার তরান্বিত করার দাবিতে ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুুরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রহুল আমিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য আরিফুর রহমান মজুমদার, সৈয়দ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক পিকে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচএম ওয়াসীম, উপজেলা যুবলীগ নেতা এডভোকেট একরাম হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ কামরান, সেলবরষ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমুখ।