ওএমএস চালুর দাবিতে জগন্নাথপুরের ইউএনও’র কার্যালয়ে শতাধিক মানুষ

জগন্নাথপুর অফিস
খোলা বাজারে ওএমএস-এর চাল বিক্রির দাবি জানিয়ে মঙ্গলবার জগন্নাথপুরের ইউএনএ কার্যালয়ে শতাধিক দরিদ্র মানুষ ভিড় করেছিলেন। গত কয়েকদিন ধরে ডিলারের নিকট গিয়ে খোলাবাজারে নায্যমুল্যের ওএমএস চাল ক্রয় করতে না পেরে ওএমএস চালুর দাবি জানিয়েছেন নি¤œ আয়ের হতদরিদ্র এই মানুষেরা।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনিল দেবনাথসহ জগন্নাথপুর পৌর এলাকার ৬,৭,৮, ও ৯ নং ওয়ার্ডের ১৫৪জন হতদরিদ্র মানুষ অবিলম্বে ওএমএস চাল বিক্রির দাবি জানিয়ে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, বোরো ফসল হারিয়ে কৃষক ও নি¤œ আয়ের মানুষের পরিবারে যখন হাহাকার চলছিল তখন নায্যমুল্যে ওএমএস এর চাল মানুষের মধ্যে কিছুটা স্বস্থি হয়ে দেখা দেয়। কিন্তু হঠাৎ করে ডিলারের নিকট গিয়ে চাল না পাওয়ায় নি¤œ আয়ের মানুষ সংকটে পড়েছেন। তাই দ্রুত ওএমএস এর   চাল বিক্রি কার্যক্রম পুনরায় চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয।
জগন্নাথপুর পৌরসভার ওএমএস ডিলার সুশান্ত রায় জানান, প্রতিদিন শত শত মানুষ আমাদের নিকট চালের জন্য ভিড় করেন। সরকারি বরাদ্দ না থাকায় আমরা চাল বিক্রি বন্ধ রেখেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,‘হতদরিদ্র মানুষের ওএমএস চালুর আবেদনপত্রটি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হবে।