ওবায়দুল কাদেরের অসুস্থ মা’য়ের পাশে কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থ মাকে দেখে এসেছেন কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোন্দকার শামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার।
কৃষক লীগ        
নেতৃবৃন্দ ওবায়দুল কাদেরের মা’য়ের শয্যা পাশে বেশ কিছু সময় কাটান ও তাঁর শারিরীক খোঁজ খবর নেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থ মা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।