শাল্লায় ইজারাদার কর্তৃক নিরীহদের হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার মাওতি ও গড়লিয়া জলমহালের সীমানা নির্ধারণ না হওয়ায় জলমহালের পাহারাদার স্থানীয় লোকজনকে অত্যাচার ও জলমহালের ইজারাদার মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।
এসব ঘটনার প্রতিকার চেয়ে গত মঙ্গলবার এলাকার সুলতানপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ছেলে হাবিবুর রহমান জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয়দের পক্ষে তিনি ইতোপূর্বে ওই জলমহালের সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও উপজেলা প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। উল্টো জলমহালের ইজারাদারের পাহারাদার তকবীর হোসেন মুক্তিযোদ্ধার সন্তান হাবিবুর রহমান ও তার লোকজনের বিরুদ্ধে পর পর দুইটি মামলা      
দায়ের করেন। জলমহালের সীমানা নির্ধারণ না করায় ইজারাদার বিলের সীমার বাহিরেও মাছ ধরার চেষ্টা করছে। ইজারাদারের প্রভাবের কারণে এলাকার জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন।