সিলেট অফিস
সিলেটের ওসমানীনগরে দুটি কার্টনে ভরা অজ্ঞাতনামা এক তরুণীর ৮ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কাগজপুর এলাকায় একটি সেতুর নিচ থেকে দুটি কাগজের কার্টনে ভরা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কাগজপুর এলাকায় একটি সেতুর নিচে দুটি পরিত্যক্ত কাগজের কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যে একটি কার্টন থেকে মানুষের খ-িত হাতের টুকরো দেখতে পেয়ে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবহিত করা হয়। বেলা আড়াইটার দিকে পুলিশ সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা তরুণীর ৮ টুকরো লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে ওসমানীনগরের বাইরের যে কোন এলাকায় তরুণীকে হত্যা করে ৮ টুকরো করে পলিথিনে মুড়িয়ে কার্টনের মধ্যে ভরে ওসমানীনগরের কাগজপুরের সেতুর নিচে ফেলে যায়। নিহতের কোন পরিচয় পাওয়া যায় নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’
- বিশ্বম্ভরপুর ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৩ জানুয়ারি


