ওয়ার্ল্ডভিশনের ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড ভিশনের কমিউনিটি রিভিও ও প্ল্যানিং ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি সানক্রেড ওয়েলফেয়ার কনফারেন্স রুমে এই ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে ওয়ার্ল্ডভিশনের কর্মপরিকল্পনা, বাজেট, ডি.আই.পি নিয়ে পর্যালোচনা করা হয়। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন শিক্ষক, সি.ডব্লিইউ.এম.সি’র সদস্য এনজিও প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা। ওয়ার্কশপ পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, এলিও বিশ্বাস ও এস.এস.এসও সুমন কুবি।