সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে জামালগঞ্জে তথ্য অধিদপ্তরের আলোচনা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে সরকারের সাফল্য উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করলে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।
এপি অপারেটর শরীফ হোসেনের সঞ্চালনায়   বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু,ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী,ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার,উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া,সমবায় কর্মকর্তা আবু তাহের,মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা বেগম,সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ,তৌহিদ চৌধুরী প্রদীপ,হাবিবুর রহমান প্রমুখ।