স্টাফ রিপোর্টার
কমব্যাটিং চাইল্ড লেবার প্রকল্প সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত লেসন লার্ন ওয়ার্কশপ মঙ্গলবার সকালে সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্কশপে কমব্যাটিং চাইল্ড লেবার প্রকল্পের শিক্ষক ও শিশু নিরাপত্তা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করে। উদ্দেশ্য হচ্ছে বিগত বছরের প্রকল্পের কাজের ভাল দিকগুলো চিহ্নিত করা এবং আগামীদিনের জন্য সুপারিশ। উক্ত প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন প্রকল্পের সুপারভইজার আব্দূল বাসিত। সার্বিক পরিচালনায় ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী ও এলিও বিশ্বাস।


