স্টাফ রিপোর্টার
ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে শিশু শ্রম নিরসনের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হাজীপাড়াস্থ সানক্রেড ওয়েল ফেয়ার কনফারেন্স রুমে এ সভা হয়। উক্ত সভায় শিশু শ্রমের খারাপ দিক সূমহ ও ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড লেবার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে মত বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সানক্রেড ওয়েল ফেয়ার’র ম্যানেজার মি.উলই সন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার এলিও বিশ্বাস। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী।
- ফসলহারা কৃষকদের প্রতি এই উদাসীনতা কাম্য নয়
- মৌলভীবাজারে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ দিবস পালন


