ভারতবর্ষের ইতিহাসে ১৮৫৭ সালে সংঘটিত বৃটিশ বিরোধী ভারতীয় সিপাহী ও কৃষক জনতার বিদ্রোহ ‘ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ দিবস’র ১৫৯-তম বার্ষিকী উপলক্ষে গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনের ধারক ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
আলোচনা সভার শুরুতে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা ‘ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য’ শীর্ষক লিখিত প্রবন্ধ পাঠ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষ মৃগেন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মোলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, জেলা হোটেল শ্রমিক ই্উনিয়নের সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিন, জেলা রিকশা শ্রমিক সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, শ্রমিকনেতা মাহমুদুর রহমান প্রমুখ।
অলোচনা সভায় বক্তারা বলেন বৃটিশ উপনিবেশবাদের শোষণ-শাসনের বিরুদ্ধে কৃষক-জনতার পুঁঞ্জিভূত ক্ষোভ-বিক্ষোভ ও বিভিন্ন বিদ্রোহের ধারাবাহিকতায় ১৮৫৭ সালে ‘সিপাহী বিদ্রোহ’ সংঘটিত হয়। সিপাহীদের এই বিদ্রোহ সিপাহীদের উপর বৃটিশদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ হিসাবে আত্মপ্রকাশ ঘটলেও এটা এদেশের কৃষক জনগণের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার আকাঙ্খায় বৃটিশ বিরোধী সংগ্রামের বহিঃপ্রকাশ। কৃষক জনতার সেই কাঙ্খিত প্রকৃত স্বাধীনতা ও জাতীয় মুক্তি ১৯৪৭ সালে ভারত ভাগ ও ১৯৭১ সালে বাংলাদেশ সৃস্টির মাধ্যমেও অর্জিত হয়নি। আজও আমাদের দেশের শ্রমিক-কৃষক-জনতার ঘাড়ে চেপে আছে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পুঁজির নির্মম শোষণ ও শাসন। তাই দেশের সকল শ্রমিক-কৃষক-জনতাকে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। প্রেস বিজ্ঞপ্তি
- ওয়ার্ল্ড ভিশনের শিশু শ্রম নিরসন বিষয়ক সভা
- মালয়েশিয়ার একটি মলে অভিজান চালিয়ে মহিলা সহ ৫২জন অভিবাসী গ্রেফতার

