স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত ১০৮০ জন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শনি ও রবিবার দুই দিন ব্যাপি সচেতনতামূূলক নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের উপর সেশন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন পৌরসভার সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মোট ১১ টি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের ওয়াশ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করে। প্রাথমিক বিদ্যালয় গুলো হচ্ছে নবীনগর, মোহাম্ম্দপুর, ষোলঘর, হাছন নগর, নতুন হাছন নগর, কালিপুর, মল্লিকপুর, ওয়েজখালি, বড়পাড়া ও সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুল। সেশনে
ওয়াশের ৫ টি বিষয়ে শিক্ষা প্রদান ও উপহার হিসেবে হাত ধোয়ার জন্য ১০৮০ জন শিক্ষার্থীদের মাঝে লাইফবয় সাবান বিতরণ করা হয়। উক্ত সেমনগুলো পরিচালনা করেন ২০ জন নিউট্রিশন প্রোমোটারগণ এবং সহযোগিতা করেন সুপারভইজার জাহিদ হাসান ও আফজাল হোসেন। সার্বিক তত্তাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, এলিও বিশ্বাস ও এসএসএসও সুমন কুবি ।
- সুনামগঞ্জের ইউপি নির্বাচন ভাল হতে হতেও শেষে একটুখানি আফসোস
- দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে জাহাঙ্গীর আলমের মতবিনিময়


