স্টাফ রিপোর্টার
সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত ২০ টি স¦াস্থ্য কমিটির ১৮০ জন সদস্যদের নিয়ে পুষ্টি ও ওয়াশ বিষয়ক সভা এডিপি’র বিভিন্ন্ কর্ম এলাকায় অনুষ্ঠিত হয়। রবিবার থেকে দুই দিন ব্যাপি শুরু হওয়া এ সভায় পুষ্টিকর খাবার তৈরী, পরিবারে নিয়মিত অনুশীলন, শিশুদের যতœ, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের উপর জনগণকে সচেতন করা, কমিটির দায়িত্ব ও কর্তব্য পালন এবং পরিবার পরিদর্শনসহ বিভিন্ন্ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাগুলো পরিচালনা করেন ২০ জন নিউট্রিশন প্রোমোটার এবং সহযোগিতা করেন সুপারভইজার জাহিদ হাসান ও আফজাল হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন ডিপিএ প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী ও এলিও বিশ্বাস।

