‘রোহিঙ্গাদের বাঁচাও, বিশ্ববিবেক জাগাও, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান কর’ সেøাগানকে ধারণ করে সিপিবি বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা জেলা কমিটির ব্যানারে গণস¦াক্ষর সংগ্রহ করা হয়েছে। বুধবার শহরের ওয়েজখালী বাজারে সকাল ১০ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদের সহ-সাধারণ স¤পাদক ইউনুস মিয়া বাবুলের পরিচালনায় পথসভার মাধ্যমে গণস্বাক্ষর
অভিযান শুরু করেন সিপিবি জেলা সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
পথসভায় বক্তব্য রাখেন, অ্যাড. কমরেড আফিজ মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তারেক চৌধরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, শহর সংসদের সভাপতি আসাদ মনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে বর্বর হত্যাকা-, নারী ধর্ষণ ও উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে তা মানবসভ্যতার জন্য এক কলংকিত অধ্যায়। এই অমানবিক গণহত্যা বন্ধে জাতিসংঘে দাখিলের জন্য গণস¦াক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশ নিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি


