কথা সাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থকে ঢাকা লেডিস ক্লাবের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
কথাসাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থকে সম্মাননা প্রদান করেছে করেছে ঢাকা লেডিস ক্লাব। সম্প্রতি ঢাকা লেডিস  ক্লাবের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য আসরের মনোজ্ঞ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় কথাসাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থকে ফুল দিয়ে অভিনন্দন জানান ক্লাবের সহ-সভাপতি আসমা আব্বাসী এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি জাহান আরা মান্নান।