ছাতক প্রতিনিধি
ছাতকের মইনপুরে সুর সংঘ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মইনপুর বাজারে ইফতার পূর্ব গুনীজন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং সংস্থার সাধারন সম্পাদক লুৎফুর রহমান ইমন ও জুনেদ আহমদ রুনুর পরিচালনায় অনুষ্ঠিত গুনীজন সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, অধ্যাপক রুহুল করিম শিবলু, সমাজসেবী ইউসুফ আলী, কবি ও সাহিত্যিক মালেকুল হক। বক্তব্য রাখেন, রেজাউল হাসান রুবেল, তাজুদ মিয়া মেম্বার, হেলাল মিয়া, হাজী ইসমত আলী, ইসলাম খান, শাহাব উদ্দন, সামছুদ্দিন খান, শিক্ষক আবু রায়হান, সাইফুর রহমান, মাও. মুফতি কমর উদ্দিন, প্রবাসী রহিম উদ্দিন, বাবুল মিয়া, আজিজুল হক রানা প্রমুখ। সভা শেষে সংস্থার পক্ষ থেকে গুনীজনদের ক্রেস্ট প্রদান করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. মাসুক আহমদ কামালী।
- কথা সাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থকে ঢাকা লেডিস ক্লাবের সম্মাননা প্রদান
- বিশেষ নিবন্ধ একটি অ্যাম্বুলেন্স ও একজন সিরাজ উদ্দিন


