লন্ডন প্রতিনিধি
ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের প্রেসিডেন্ট (ইপিবা) ও ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের (বিবিসিএ) সেক্রেটারী বিশিষ্ট কমিউনিটি নেতা শাহানূর খানের পিতা মৌলভীবাজার জেলার কুলাউরা সদরের উত্তর বাজারের অধিবাসী স্বনামখ্যাত কন্ট্রাকটর মাহতাব খান (৮৪) আর নেই (ইন্না…..লিল্লাহি….রাজিউন) । গত ৮ই সেপ্টেম্বর ভোর ছয়টা আটত্রিশ মিনিটে তিনি ওয়েস্ট লন্ডনের মায়দাভেইলের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্য ও নানান জটিল রোগে ভুগছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার ১০ সেপ্টেম্বর বাদ জোহর ইস্টলন্ডন মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে ১৩ সেপ্টেম্বর তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হয় সেখানে কুলাউরা শহরে তাঁর দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ী দাউদপুরের ঈদগাঁ মাঠে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাঁকে খান পরিবারের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। মাহতাব খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ-বালাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইয়াফর আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারী সাবেক কাউন্সিলার সেলিম চৌধুরী, বিবিসিএ‘র ভাইস প্রেসিডেন্ট ও ব্ংালাদেশ হিউম্যান রাইট কমিশনের ইউরোপীয়ান এম্বেসেডর তারাউল ইসলাম, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার ওসমান মনির, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাফিজ বক্কর, ইপিবা যুক্তরাজ্য শাখার প্রেসিডেন্ট সুমন শাহরিয়ার, সেক্রেটারী শামীম আহমদ, বিসিএ‘র সাবেক সেক্রেটারী এম এ মোনিম, সাবেক সেক্রেটারী আশরাফ উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মানিক মিয়া, যুক্তরাজ্য জাতীয় পার্টির কনভেনার কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, বাংলাদেশ সেন্টারের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারী দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার থানা জনল্যাণ সমিতির প্রেসিডেন্ট জাহাঙ্গির খান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিএইচআরসি‘র প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, ওয়েষ্টলন্ডন আওয়ামীলীগের সেক্রেটারী হাজী আব্দুল হান্নান, নর্থ লন্ডন আওয়ামী লীগের সেক্রেটারী মোহাম্মদ আহসান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, মানবাধিকারকর্মী ও সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, ইউকে বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট মনির হোসাইন, ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার অনারারী প্রেসিডেন্ট সাংবাদিক ইসহাক কাজল, সাংবাদিক গোলাম কিবরিয়া প্রমুখ।
শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


