রোকেস লেইস
সময় এতো যে স্বল্প
আর ভালোবাসা এতোটাই গভীর
হৃদয়ের নিরালা কোঠরে অতন্দ্র সারাবেলা
নিমগ্ন ভালোবাসা নিঃসীম
আবেগের আদ্র পালকের প্রযতেœ বহমান।
শিশিরে সিক্ত চন্দ্রমল্লিকা স্বর্ণচামেলী’র
ঝাঁঝালো মাদকতাময় সুঘ্রাণ
চেতনার সর্ব অনুভবে বিরাজমান
অনন্য অনাদি ধেয়ে চলা রক্তের ¯্রােত
বয়ে বেড়ায় শিরা উপশিরায়।
নিগুঢ় নিশ্বাসে নিরবধি অপার প্রশান্তি
মেলে ধরে মধুময় কাতরতা
আরো আরো পেতে চায়
পেতে চায় সময়ের অসীমতা।
২৮০৫১৬


