কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার
‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে গীতিকার কবির বুকল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজল এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় আমলগ্রহণকারী সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শহীদুল আমীন এই আদেশ প্রদান করেন। প্রতারণার অভিযোগে গত ১৩ এপ্রিল ২০১৬ ইং তারেিখ মামলা দায়েরের পর আদালত জেলা শিল্পকলা একাডেমীকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবার আদেশ দেন। ঘটনার সত্যতা উল্লেখ করে গত ১৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ। আদালত পরে   
তাদের বিরুদ্ধে সমন জারীর আদেশ দেন। সমন জারী হওয়ার পরও তারা আদালতে হাজির না হওয়ার আজ বৃহস্পতিবার বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন আদালত।
গত ১৩ এপ্রিল গানটির মুল গীতিকার পল্লীবাউল জবান আলী প্রতারণার অভিযোগ এনে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বাউল জবান আলীর রচয়িত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে  জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার  রোদেলা দুপুর অ্যালবামে গেয়েছিলেন এছাড়াও বাংলাদেশ বেতার সহ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছিল। তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পি এ কাজল মার্কেট থেকে সংগ্রহ করে তার পরিচালিত একটি ছবি ‘পীরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ এ গীতিকার কবির বকুল’র গানটি মুল গীতিকার বাউল জবান আলীর অুনমতি না নিয়ে  গানের অনেক শব্দ পরিবর্তন করে নিজেই গীতিকার উল্লেখ করে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ করা হয়। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কামাল হোসেন।
এ ব্যাপারে গীতিকার কবির বকুল দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘আমি কোনভাবেই এই ঘটনার সাথে জড়িত নই। ছবির এই গানটির সকল দায়-দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। আমি কোন সময় দাবি করিনি এই গানটি আমার। আমি জানি এই গানটি জবান আলীর লেখা এবং উনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।’