কবি সরকার আমিনের কাব্যের মোড়ক উন্মোচন আজ

বিশিষ্ট কবি ও বাংলা একাডেমীর উপপরিচালক এবং উত্তরাধিকার পত্রিকার সহকারি সম্পাদক সরকার আমিনের ৫০তম জন্মদিন পালন করবে প্রকাশনী সংস্থা চৈতন্য। অনুষ্ঠানে কবি স্বয়ং উপস্থিত থাকবেন । অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত হবে। জন্মদিন পালনের পাশাপাশি অনুষ্ঠানে কবির নতুন প্রকাশিত কাব্য   
সেক্স ও স্পিরিচুয়াল এর মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।