জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে যাত্রী সেজে এক সিএনজি চালককে মারধর করে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে গেছে একটি সিএনজি গাড়ি। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ অটোরিকশা ও সিএনজি ষ্ট্যান্ড থেকে রাত ৯টার দিকে ৪ যাত্রী দক্ষিণ সুনামগঞ্জের ভমভমি যাওয়ার কথা বলে সিএনজি চালক রুমেন আহমদের গাড়ি ভাড়া করে রওয়ানা হন। পথিমধ্যে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ধাড়াখাই নামক স্থানে সিএনজি চালক রুমেন বেগমকে মারধর করে তার সিএনজি গাড়িটি নিয়ে
পালিয়ে যায়।
সিএনজি চালক রুমেন আহমদ জানান, ভমভমি যাওয়ার কথা বলে ৪ জন যাত্রী রাতে আমার গাড়িতে উঠে। পথিমধ্যে গাড়ি থেকে আমাকে জোরপূর্বক নামিয়ে মারধর করে সিএনজি গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।


