স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি কবি সুফিয়া কামালের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে জেলা মহিলা পরিষদের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
সভার শুরুতেই কবি সুফিয়া কামালের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সভাপতি শীলা রায়, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ সভাপতি রঞ্জিতা রায়, সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রচার প্রকাশনা সম্পাদক মীনা পাল, সদস্য গৌরী দাশ, মাজেদা আক্তার, আতিফা ইসলাম সাথী, জেলা উদীচীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুব।


