মুক্তিযোদ্ধা সফিকুল হক চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার
শহরের দক্ষিণ আরপিন নগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা সফিকুল হক চৌধুরী (৬৫) আর নেই। রোববার রাত ১১টা ৫ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন) তিনি। মৃত্যুকালে  স্ত্রী, ১ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।  
রাষ্ট্রিয় মর্যাদায় সোমবার দুপুরে শহরের লক্ষ্মণশ্রী ঈদগাহ্ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় তাঁর। পরে তেঘরিয়া গাজীর দরগাহ্ করবস্থানে লাশ দাফন করা হয়।
সফিকুল চৌধুরী ১৯৭১ সালের সুনামগঞ্জ কলেজে অধ্যয়নকালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ৪ নং বালাট  সাবসেক্টারে  মেজর (অব.) মুতালিবের অধিনে মুক্তিযুদ্ধে অংশ নেন।