কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
শতাব্দীর সাহসীকা জননী ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি বেগম সুফিয়া কামালের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা মহিলা পরিষদে বুধবার বিকেলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা রায়, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, প্রচার প্রকাশনা সম্পাদক মীনা পাল, তরুণী সদস্য তৃণা দে, প্রিয়াঙ্কা পাল।
এসময় বক্তারা বলেন, সুফিয়া কামাল মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সমাজসেবী ও নারীনেত্রী। নারী জাগরণের পুরোধা ব্যক্তিত্ব তিনি।